নিউজ ডেস্ক |চ্যানেল উই ফর ইউ,
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।
বুধবার (২ সেপ্টেম্বর) নতুন এ দাম ঘোষণা করে বিইআরসি। নতুন নির্ধারিত দাম একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের নতুন দাম
৫.৫ কেজি: ৭২৭ টাকা
১২ কেজি: ১,৫৮৫ টাকা
১২.৫ কেজি: ১,৬৫২ টাকা
১৫ কেজি: ১,৯৮২ টাকা
১৬ কেজি: ২,১১৪ টাকা
১৮ কেজি: ২,৩৭৮ টাকা
২০ কেজি: ২,৬৪২ টাকা
২২ কেজি: ২,৯০৭ টাকা
২৫ কেজি: ৩,৩০৩ টাকা
৩০ কেজি: ৩,৯৬৪ টাকা
৩৩ কেজি: ৪,৩৬০ টাকা
৩৫ কেজি: ৪,৬২৪ টাকা
৪৫ কেজি: ৫,৯৪৫ টাকা
বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যয়ের ওপর ভিত্তি করে প্রতি মাসে এলপিজি ও অটোগ্যাসের দাম পুনর্নির্ধারণ করা হয়।