1. info@www.channelweforyou24.com : CHANNEL WE FOR YOU 24 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সহিংসতায় উসকানি ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে, অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ জরুরি রোহিঙ্গা গণহত্যার রায়: এবার বাংলাদেশের করণীয় কী? দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি নোয়াখালীর কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি: অগ্রগতি জানতে বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি শ্যামনগরে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা, তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভর্তি পরীক্ষা স্থগিত: হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক

নোয়াখালী কোম্পানীগঞ্জ বসুরহাট অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজে কোরআন সবক ও স্পেলিং বি প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
চ্যানেল উই ফর ইউ,

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত বসুরহাট অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে পবিত্র কোরআন সবক প্রদান অনুষ্ঠান ও ইংরেজি বানান প্রতিযোগিতা ‘স্পেলিং বি কম্পিটিশন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে কোরআন সবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট ইসলামিয়া কামেল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা ফয়েজ উল্লাহ।

প্রতিষ্ঠানের আরবি শিক্ষক হাফেজ মাওলানা নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মাওলানা নূরুল আফসার।

শিক্ষার্থীদের কোরআন সবক প্রদান করেন বসুরহাট কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা কামরুল হাসান কাসেমী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা মিজানুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বসুরহাট পৌরসভার সাবেক আমির মাওলানা মোশারফ হোসেন এবং চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী হানিফ আনসারী।

অনুষ্ঠানের আয়োজক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের অ্যাডমিন ডিরেক্টর আবদুল কাদের রাহিদ। মাওলানা ফয়েজ উল্লাহর পরিচালনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কোরআন সবক পর্বের সমাপ্তি হয়।

পরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় ইংরেজি বানান প্রতিযোগিতা ‘স্পেলিং বি কম্পিটিশন-২০২৬’।

ফাতেমা জান্নাতুল ফেরদৌস ও ফাতেমা জান্নাতুল রিপার সঞ্চালনায় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাবনী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কামাল উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিদারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বেলায়েত হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন, বসুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান এবং এডমিন ডিরেক্টর আব্দুল কাদের রাহিদ
প্রতিষ্ঠানের চেয়ারম্যান নুরুল আফসার  উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ইংরেজি শব্দের সঠিক বানান বলার মাধ্যমে নিজেদের মেধা ও ভাষাগত দক্ষতার পরিচয় দেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা, শব্দভান্ডার ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন করা হয়েছে।

শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত অংশগ্রহণে কোরআন সবক ও স্পেলিং বি প্রতিযোগিতার আয়োজনটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট