1. info@www.channelweforyou24.com : CHANNEL WE FOR YOU 24 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সহিংসতায় উসকানি ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে, অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ জরুরি রোহিঙ্গা গণহত্যার রায়: এবার বাংলাদেশের করণীয় কী? দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি নোয়াখালীর কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি: অগ্রগতি জানতে বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি শ্যামনগরে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা, তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভর্তি পরীক্ষা স্থগিত: হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক

নোয়াখালীর কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন

  • প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

চ্যানেল উই ফর ইউ,
নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালীর কবিরহাট উপজেলায় অসহায় ও মুমূর্ষু রোগীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে কবিরহাটে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ মানবিক সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সংগঠনের সভাপতি ইমরান নাজিরের সভাপতিত্বে এবং পৌরসভা ইউনিটের সাধারণ সম্পাদক জীবন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন এবং কবিরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মেসবাহ উদ্দিন ভূঁইয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য জরুরি মুহূর্তে অক্সিজেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো অক্সিজেনের ব্যবস্থা না হলে অনেক রোগীর জীবন ঝুঁকির মুখে পড়ে। ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর এ মহতী উদ্যোগ এলাকার অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখবে।

তাঁরা এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শামীম জানান, এখন থেকে কবিরহাট উপজেলার যেকোনো প্রান্তের জরুরি রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে ২৪ ঘণ্টা এ অক্সিজেন সেবা গ্রহণ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সমাজকল্যাণ, মানবিক মূল্যবোধের বিকাশ এবং ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম প্রচার-প্রসারে গুরুত্বপূর্ণ অবদান, আন্তরিক সহযোগিতা ও নিরলস ভূমিকার স্বীকৃতিস্বরূপ কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সাংবাদিকদের সম্মাননা সনদ প্রদান করা হয়।

এ সময় সংগঠনের অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট