1. info@www.channelweforyou24.com : CHANNEL WE FOR YOU 24 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সহিংসতায় উসকানি ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে, অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ জরুরি রোহিঙ্গা গণহত্যার রায়: এবার বাংলাদেশের করণীয় কী? দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি নোয়াখালীর কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি: অগ্রগতি জানতে বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি শ্যামনগরে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা, তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভর্তি পরীক্ষা স্থগিত: হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক

হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি: অগ্রগতি জানতে বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

চ্যানেল উই ফর ইউ,
আন্তর্জাতিক ডেস্ক:

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনসংক্রান্ত অগ্রগতি জানতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি দিয়েছে যুক্তরাজ্যের আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে প্রতিষ্ঠানটির ব্যারিস্টার স্টিভেন পাওলেস এ চিঠি পাঠান। চিঠির সঙ্গে শেখ হাসিনার একটি প্রত্যয়নপত্রও সংযুক্ত করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, গত ৯ নভেম্বর পাঠানো আগের চিঠির ধারাবাহিকতায় বিষয়টি সম্পর্কে হালনাগাদ তথ্য চাওয়া হয়েছে। ব্যারিস্টার স্টিভেন পাওলেস উল্লেখ করেন, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধটি বাংলাদেশ হাইকমিশনে পৌঁছেছে।

তবে শেখ হাসিনার পক্ষে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিনিধিত্ব করছেন কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়ার প্রয়োজন রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এ কারণে শেখ হাসিনার পক্ষ থেকে কাজ করার অনুমতিসংবলিত একটি স্বাক্ষরিত প্রত্যয়নপত্র চিঠির সঙ্গে যুক্ত করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি জরুরি ভিত্তিতে বিবেচনা করে হাইকমিশনের পক্ষ থেকে জবাব প্রত্যাশা করেছেন ব্যারিস্টার স্টিভেন পাওলেস।

এদিকে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর আবেদন নিয়ে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে কী সিদ্ধান্ত বা অগ্রগতি জানানো হয়, তা এখনো স্পষ্ট নয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট