1. info@www.channelweforyou24.com : CHANNEL WE FOR YOU 24 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার বছরে হাজার কোটি টাকা কর ফাঁকির অভিযোগের-শীর্ষে চিকিৎসকরা ভালোবাসায় সংসার টেকে , অবিশ্বাসে ভাঙ্গে ;দায় কার? হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫২ লালমনিরহাটে যাওয়ার পথে বাসেই সন্তানের জন্ম, শিশুর আজীবন ফ্রি যাতায়াতের ঘোষণা, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সিরাজপুরে আনন্দ মিছিল-অনুষ্ঠিত, বর্তমান বাংলাদেশে প্রায় প্রতিটি পেশাই আজ দুর্নীতি যুক্ত, কোম্পানীগঞ্জে মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণে ৭৫১ কোটি ৭৭ লাখ টাকার প্রকল্প অনুমোদন, দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে, কোম্পানীগঞ্জের রাজনীতিতে তিন দশকের পথচলায় যুবনেতা জাহিদুর রহমান রাজন, কলেজ পর্যায়ে অভিভাবকদের সচেতনতা ও সঠিক দিকনির্দেশনা জরুরি:

নোয়াখালীতে ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে ১৭ শিশু-কিশোর পেল বাইসাইকেল

  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

চ্যানেল উই ফর ইউ –নোয়াখালী

মাদকের গ্রাস, সন্ত্রাসী কর্মকাণ্ড ও কিশোর গ্যাং সংস্কৃতি থেকে শিশু-কিশোরদের দূরে রাখতে নোয়াখালী পৌরসভার পশ্চিম মাইজদীতে নেওয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সঙ্গে মসজিদে আদায় করায় ১৭ শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এবং নোয়াখালী পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ হারুন অর রশিদের সহযোগিতায় এ পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের নিয়মিত নামাজ আদায়ে উৎসাহিত করা এবং তাদের নৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়। এতে ১০ থেকে ২০ বছর বয়সী ৪২ জন শিশু-কিশোর অংশ নেয়।

মসজিদের ইমামের সংরক্ষিত হাজিরা খাতা অনুযায়ী, অংশগ্রহণকারীদের মধ্যে ১৭ জন টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সঙ্গে আদায় করে। পরে তাদের ভালো কাজের স্বীকৃতি হিসেবে ফুলের মালা দিয়ে বরণ করে বাইসাইকেল উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আলহাজ মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, সমাজে মাদক, কিশোর গ্যাং সংস্কৃতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মতো নানা অসামাজিক কর্মকাণ্ড ছড়িয়ে পড়ছে। শিশু-কিশোরদের এসব থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে ইতিবাচক উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, এ ধরনের কার্যক্রম শিশু-কিশোরদের ভালো কাজে উৎসাহিত করবে এবং তাদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে ভূমিকা রাখবে। পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে নোয়াখালী জেলা জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মো. দেলোয়ার হোসেন, ব্যবসায়ী হারুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট