1. info@www.channelweforyou24.com : CHANNEL WE FOR YOU 24 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার বছরে হাজার কোটি টাকা কর ফাঁকির অভিযোগের-শীর্ষে চিকিৎসকরা ভালোবাসায় সংসার টেকে , অবিশ্বাসে ভাঙ্গে ;দায় কার? হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫২ লালমনিরহাটে যাওয়ার পথে বাসেই সন্তানের জন্ম, শিশুর আজীবন ফ্রি যাতায়াতের ঘোষণা, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সিরাজপুরে আনন্দ মিছিল-অনুষ্ঠিত, বর্তমান বাংলাদেশে প্রায় প্রতিটি পেশাই আজ দুর্নীতি যুক্ত, কোম্পানীগঞ্জে মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণে ৭৫১ কোটি ৭৭ লাখ টাকার প্রকল্প অনুমোদন, দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে, কোম্পানীগঞ্জের রাজনীতিতে তিন দশকের পথচলায় যুবনেতা জাহিদুর রহমান রাজন, কলেজ পর্যায়ে অভিভাবকদের সচেতনতা ও সঠিক দিকনির্দেশনা জরুরি:

নোয়াখালী,কোম্পানীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণসমাবেশ অনুষ্ঠিত,

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক |চ্যানেল উই ফর ইউ,

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন দলটির নেতাকর্মীরা।

প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং বসুরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে কোম্পানীগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে জড়ো হন।

সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বক্তব্য দেন।

পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা একটি বিশাল মিছিল বের করেন। মিছিলটি বসুরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বসুরহাট পৌরসভা কার্যালয়সংলগ্ন পৌর বটতলায় গিয়ে শেষ হয়। সেখানে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল সমাবেশ অনুষ্ঠিত হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত এ গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম।

সমাবেশে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন এবং বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য নুরুল আলম সিকদার। সমাবেশটি সঞ্চালনা করেন বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল মতিন লিটন।

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতাকর্মীরা জানান, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ গণসমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তারা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে সফল করতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথা তুলে ধরেন।

আয়োজনে: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা শাখা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট