1. info@www.channelweforyou24.com : CHANNEL WE FOR YOU 24 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার বছরে হাজার কোটি টাকা কর ফাঁকির অভিযোগের-শীর্ষে চিকিৎসকরা ভালোবাসায় সংসার টেকে , অবিশ্বাসে ভাঙ্গে ;দায় কার? হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫২ লালমনিরহাটে যাওয়ার পথে বাসেই সন্তানের জন্ম, শিশুর আজীবন ফ্রি যাতায়াতের ঘোষণা, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সিরাজপুরে আনন্দ মিছিল-অনুষ্ঠিত, বর্তমান বাংলাদেশে প্রায় প্রতিটি পেশাই আজ দুর্নীতি যুক্ত, কোম্পানীগঞ্জে মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণে ৭৫১ কোটি ৭৭ লাখ টাকার প্রকল্প অনুমোদন, দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে, কোম্পানীগঞ্জের রাজনীতিতে তিন দশকের পথচলায় যুবনেতা জাহিদুর রহমান রাজন, কলেজ পর্যায়ে অভিভাবকদের সচেতনতা ও সঠিক দিকনির্দেশনা জরুরি:

কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সিরাজপুরে আনন্দ মিছিল-অনুষ্ঠিত,

  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক |চ্যানেল উই ফর ইউ,

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে সিরাজপুর ইউনিয়ন ছাত্রদল।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে সিরাজপুর ইউনিয়ন ছাত্রদলের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের অংশগ্রহণে সিরাজপুর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি বের হয়। মিছিলটি চাঁড়াভিটি হয়ে লোহার পুল পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় সিরাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিরাজপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী মহিন উদ্দিন রিসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে নেতাকর্মীরা কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে হুসেন মোহাম্মদ এরশাদকে আহ্বায়ক এবং নূর উদ্দিন রুবেলকে সদস্য সচিব করায় নোয়াখালী জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে মিছিলের স্থান।

এ সময় সিরাজপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী জিয়াউল হক ফাহাদ ও নুর হোসেন আলমগীর, সাধারণ সম্পাদক পদপ্রার্থী নাছিম উদ্দিন পিন্টু, মোজাম্মেল হক ও জহিরুল ইসলাম রায়হান, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী জহিরুল ইসলাম মাহিরসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আনন্দ মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফতাব আহম্মেদ বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজপুর ইউনিয়ন বিএনপি নেতা আবদুস সাত্তার, কাতার বিএনপির যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ার মিশু ও অ্যাডভোকেট মাসুম।

এ ছাড়া সিরাজপুর ইউনিয়ন বিএনপি নেতা হেলাল উদ্দিন চৌধুরী, আবু নাছের, স্বপন মেম্বার ও নুরউদ্দিন নুরু, যুবদল নেতা শহীদ, মুকুল, রাজু ভূঁইয়া, ফয়েজ, রাজু ও মাসুদ এবং স্বেচ্ছাসেবক দল নেতা কামরুল হোসেন, মিন্টু ও ফারুকসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা নবগঠিত কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদল কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট