1. info@www.channelweforyou24.com : CHANNEL WE FOR YOU 24 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সহিংসতায় উসকানি ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে, অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ জরুরি রোহিঙ্গা গণহত্যার রায়: এবার বাংলাদেশের করণীয় কী? দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি নোয়াখালীর কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি: অগ্রগতি জানতে বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি শ্যামনগরে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা, তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভর্তি পরীক্ষা স্থগিত: হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক

ব্যাংক খাত পুনরুদ্ধারে৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক |চ্যানেল উই ফর ইউ,

দেশের ব্যাংক খাতের আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫ থেকে ৮ বছর জাতীয় বাজেট থেকে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি দাবি করেছেন, দায়িত্ব নেওয়ার সময় ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের এক-তৃতীয়াংশ লুট হয়ে গিয়েছিল।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ওয়ান ব্যাংক আয়োজিত বাংলা কিউআর লেনদেনের প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যাংক খাতের ক্ষতি পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদি উদ্যোগ

ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচারের ব্যাপকতা তুলে ধরে গভর্নর বলেন, ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের এক-তৃতীয়াংশ লুট হয়ে যাওয়ার কারণে খাতটি বড় ধরনের সংকটে পড়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এই পরিমাণ অর্থ দিয়ে দুই কোটি পরিবারকে সহায়তা দেওয়া সম্ভব হতো অথবা পদ্মা সেতুর মতো দুটি বড় অবকাঠামো প্রকল্প নির্মাণ করা যেত।

তিনি বলেন, ব্যাংকিং ব্যবস্থায় তারল্য সংকট সৃষ্টির জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। জনগণের অর্থ আত্মসাৎকে সাধারণ চুরি হিসেবে দেখার সুযোগ নেই। আর্থিক অনিয়ম ও অর্থপাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে লুট হওয়া সম্পদ পুনরুদ্ধারের উদ্যোগও চলছে।

গভর্নরের মতে, ব্যাংক খাতের আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও পর্যাপ্ত অর্থায়ন প্রয়োজন। এ জন্য আগামী ৫ থেকে ৮ বছর প্রতিবছর জাতীয় বাজেট থেকে ৬০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রয়োজন হবে।

অনুষ্ঠানে ওয়ান ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান জানান, তরুণ প্রজন্মকে ডিজিটাল লেনদেনে উৎসাহিত করা এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নগদ টাকার ব্যবহার কমানোর লক্ষ্যে ইউআইইউতে বাংলা কিউআর পেমেন্ট সেবা চালু করা হয়েছে।

তিনি বলেন, দৈনন্দিন আর্থিক সেবা সহজ ও সহজলভ্য হলে ডিজিটাল রূপান্তর আরও কার্যকর হয়। বাংলা কিউআর চালুর ফলে শিক্ষার্থীরা সহজে ডিজিটাল পেমেন্ট ব্যবহারের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। পাশাপাশি ডিজিটাল আর্থিক ব্যবস্থা সম্পর্কে তাঁদের সচেতনতাও বাড়বে।

বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্টবিষয়ক উদ্যোগ বাস্তবায়ন এবং দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থার ভবিষ্যৎ গঠনে তরুণদের সম্পৃক্ত করতে ইউআইইউর সঙ্গে অংশীদার হতে পেরে আনন্দিত বলেও জানান তিনি।

অনুষ্ঠানে ইউআইইউর উপাচার্য মো. আবুল কাশেম মিঞাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এতে বিশ্ববিদ্যালয়ের ৪০০ জনেরও বেশি শিক্ষার্থী অংশ নেন।

এর আগে গভর্নর শিক্ষার্থীদের সঙ্গে ডিজিটাল পেমেন্ট, আর্থিক উদ্ভাবন ও ব্যাংকিং খাতের ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ উদ্যোগ এবং দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার উন্নয়নে এর ভূমিকা তুলে ধরে একটি উপস্থাপনা দেওয়া হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আউটলেটে ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থার সূচনা করা হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, ওয়ান ব্যাংক ও ইউআইইউর এই অংশীদারত্ব শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল লেনদেন সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি ক্যাশলেস পেমেন্টের ব্যবহার সম্প্রসারণে ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট