1. info@www.channelweforyou24.com : CHANNEL WE FOR YOU 24 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সহিংসতায় উসকানি ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে, অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ জরুরি রোহিঙ্গা গণহত্যার রায়: এবার বাংলাদেশের করণীয় কী? দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি নোয়াখালীর কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি: অগ্রগতি জানতে বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি শ্যামনগরে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা, তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভর্তি পরীক্ষা স্থগিত: হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ফেনীর জুলহাস উদ্দিন-

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক |চ্যানেল উই ফর ইউ,

মেয়াদোত্তীর্ণ ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্তির পর নতুন নেতৃত্ব নির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা। সম্ভাব্য নতুন কমিটিতে সাধারণ সম্পাদক পদে আলোচনায় উঠে এসেছে ফেনীর সন্তান ও সদ্য সাবেক ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জুলহাস উদ্দিনের নাম।

তাঁকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দিচ্ছেন তাঁর অনুসারী ও কর্মী-সমর্থকেরা। তবে এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

দলীয় নেতাকর্মীদের একটি অংশের কাছে জুলহাস উদ্দিন কর্মীবান্ধব ও পরোপকারী নেতা হিসেবে পরিচিত। ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই নেতা দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন বলে জানিয়েছেন তাঁর অনুসারীরা।

তাঁর ঘনিষ্ঠ সূত্রের দাবি, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি একাধিকবার কারাবরণ করেছেন। ১/১১-এর জরুরি অবস্থার সময় দায়ের করা মামলায় তিনি তিনবার কারাভোগ করেছেন বলেও দাবি করা হয়েছে। এ ছাড়া ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে পুলিশের গুলিতে তিনি আহত হয়েছিলেন বলে জানা গেছে।

জুলহাস উদ্দিনের অনুসারীরা তাঁকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত কর্মী এবং জিয়া পরিবারের ‘ভ্যানগার্ড’ হিসেবে উল্লেখ করেন। তাঁদের ভাষ্য, নানা প্রতিকূলতা পেরিয়ে ছাত্ররাজনীতি থেকে যুবদলের নেতৃত্বে উঠে এসেছেন তিনি।-

 

গত ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়। এরপর থেকেই নতুন কমিটিতে কারা নেতৃত্বে আসছেন, তা নিয়ে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে। দলীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, কেন্দ্রীয় নেতৃত্ব যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা করতে পারে।

এদিকে, ফেসবুকে বিভিন্ন পোস্টের মাধ্যমে জুলহাস উদ্দিনকে সাধারণ সম্পাদক পদে দেখতে চাওয়ার প্রত্যাশা জানাচ্ছেন তাঁর কর্মী-সমর্থকেরা। তাঁরা তাঁকে ‘সাবেক মেধাবী ছাত্রনেতা’ ও ‘বর্তমান বিপ্লবী যুবনেতা’ হিসেবে উল্লেখ করে নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার দাবি জানাচ্ছেন।

তবে ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটিতে সাধারণ সম্পাদক পদে কে দায়িত্ব পাচ্ছেন, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা না আসায় কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন জুলহাস উদ্দিনের অনুসারীসহ নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট