1. info@www.channelweforyou24.com : CHANNEL WE FOR YOU 24 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সহিংসতায় উসকানি ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে, অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ জরুরি রোহিঙ্গা গণহত্যার রায়: এবার বাংলাদেশের করণীয় কী? দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি নোয়াখালীর কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি: অগ্রগতি জানতে বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি শ্যামনগরে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা, তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভর্তি পরীক্ষা স্থগিত: হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক

‘জুলাই শহিদ’ নামে অ্যাপ চালু করল জামায়াত

  • প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
চ্যানেল উই ফর ইউ,

জুলাই আন্দোলনে শহিদদের জীবনী, পরিচয় ও আত্মত্যাগের ইতিহাস একসঙ্গে সংরক্ষণ এবং সবার কাছে তুলে ধরতে ‘জুলাই শহিদ’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে অ্যাপটি প্রকাশ করা হয়েছে।

গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে বলে জানিয়েছে দলটির ঢাকা মহানগরী দক্ষিণ।

সম্প্রতি জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অ্যাপটি চালুর বিষয়টি জানানো হয়।

পোস্টে বলা হয়, ‘আলহামদুলিল্লাহ। জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে জুলাই শহিদদের জীবনী নিয়ে একটি অ্যাপস পাবলিশ হয়েছে। অ্যাপসটি ইন্সটল করুন, অন্যকেও শেয়ার করুন। জুলাই শহিদরা আমাদের প্রেরণা। তাদের রক্তের বিনিময়ে আল্লাহ সুবহানাহু তায়ালা আমাদের মুক্তি দান করেছেন। শহিদদের জীবনী নিয়ে চর্চা করা, তাদের জন্য দোয়া করা, তাদের পরিবারের খবর নেওয়া আমাদের দায়িত্ব।’

অ্যাপটিতে প্রবেশ করলে জুলাই আন্দোলনে শহিদদের নাম, ঠিকানা ও জন্মতারিখসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য পাওয়া যাচ্ছে। পাশাপাশি প্রত্যেকের শহিদ হওয়ার ঘটনাস্থল, ঘটনার প্রেক্ষাপট, পরিবার ও স্বজনদের প্রতিক্রিয়াসহ সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে।

উদ্যোক্তাদের প্রত্যাশা, এই অ্যাপের মাধ্যমে জুলাই আন্দোলনে শহিদদের জীবন ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষিত থাকবে এবং নতুন প্রজন্ম তাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট