1. info@www.channelweforyou24.com : CHANNEL WE FOR YOU 24 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সহিংসতায় উসকানি ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে, অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ জরুরি রোহিঙ্গা গণহত্যার রায়: এবার বাংলাদেশের করণীয় কী? দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি নোয়াখালীর কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি: অগ্রগতি জানতে বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি শ্যামনগরে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা, তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভর্তি পরীক্ষা স্থগিত: হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক

কক্সবাজারে সাগরে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

উই ফর ইউ –কক্সবাজার প্রতিবেদক

কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টে বঙ্গোপসাগরে নৌযানডুবির ঘটনায় নিখোঁজ নিউজিল্যান্ডের ১৬ বছর বয়সী কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে কক্সবাজারের পশ্চিম কুতুবদিয়াপাড়ার কুতুব বাজার পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটির বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম।

স্থানীয় দিদারুল আলম রুবেল জানান, মঙ্গলবার সকালে মহেশখালী চ্যানেলের মোহনা দিয়ে সাগরে প্রবেশের পর বড় ঢেউ ও তীব্র স্রোতের কবলে পড়ে ‘আইল্যান্ড গার্ল’ নামের নৌযানটি ডুবে যায়। এ সময় নৌযানটিতে থাকা নিউজিল্যান্ডের পরিবারের চার সদস্যের মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজ ছিল কিশোর আলবার্ট।

দুর্ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও স্থানীয় উদ্ধারকারীরা সাগরের বিভিন্ন এলাকায় আলবার্টের সন্ধানে অভিযান চালিয়ে আসছিলেন।

বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম বলেন, ‘নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ সৈকত থেকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট