1. info@www.channelweforyou24.com : CHANNEL WE FOR YOU 24 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার বছরে হাজার কোটি টাকা কর ফাঁকির অভিযোগের-শীর্ষে চিকিৎসকরা ভালোবাসায় সংসার টেকে , অবিশ্বাসে ভাঙ্গে ;দায় কার? হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫২ লালমনিরহাটে যাওয়ার পথে বাসেই সন্তানের জন্ম, শিশুর আজীবন ফ্রি যাতায়াতের ঘোষণা, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সিরাজপুরে আনন্দ মিছিল-অনুষ্ঠিত, বর্তমান বাংলাদেশে প্রায় প্রতিটি পেশাই আজ দুর্নীতি যুক্ত, কোম্পানীগঞ্জে মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণে ৭৫১ কোটি ৭৭ লাখ টাকার প্রকল্প অনুমোদন, দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে, কোম্পানীগঞ্জের রাজনীতিতে তিন দশকের পথচলায় যুবনেতা জাহিদুর রহমান রাজন, কলেজ পর্যায়ে অভিভাবকদের সচেতনতা ও সঠিক দিকনির্দেশনা জরুরি:

নোয়াখালীর প্রবাসী বাংলাদেশিকে সৌদি আরবে গুলি করে হত্যা, হামলাকারীরও মৃত্যু,

  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক |চ্যানেল উই ফর ইউ,

সৌদি আরবের তায়েফ শহরে কামরুল জামান (নাম) নামে এক প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হামলাকারী এক সৌদি তরুণেরও মৃত্যু হয়েছে।

নিহত কামরুল জামান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খোরশেদ আলমের নতুন বাড়ির বাসিন্দা। দেশে তার স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে।

রোববার (৩০ আগস্ট) স্থানীয় সময় ভোর ৪টার দিকে তায়েফের হাওয়াইয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত কামরুলের ভগ্নিপতি একরামুল হক।

স্থানীয় সূত্র ও স্বজনদের বরাতে জানা যায়, কামরুল জামান একটি সুপার মার্কেটে কাজ করতেন। কর্মস্থলের দায়িত্ব শেষ করে বাসায় ফেরার সময় তিনি রাস্তায় দাঁড়িয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় এক সৌদি তরুণ তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ রয়েছে।

আত্মরক্ষার জন্য কামরুল তার কর্মস্থলের সুপার মার্কেটের ভেতরে চলে যান। পরে হামলাকারীও সেখানে প্রবেশ করে তাকে গুলি করে। এ সময় সুপার মার্কেটে কর্মরত অন্য কর্মীরা আতঙ্কিত হয়ে সরে যান।

ঘটনার পর হামলাকারী নিজেও গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে জানা গেছে।

কামরুলের কর্মস্থলের পাশের একটি ফার্মেসিতে কর্মরত এক বাংলাদেশি প্রবাসী এ ঘটনার বিষয়ে তথ্য দিয়েছেন।

তবে কী কারণে কামরুল জামানের ওপর হামলা চালানো হয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনার বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত করছে বলে জানা গেছে।

জীবিকার তাগিদে প্রায় আড়াই বছর আগে সৌদি আরবে পাড়ি জমান কামরুল জামান। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট