1. info@www.channelweforyou24.com : CHANNEL WE FOR YOU 24 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার বছরে হাজার কোটি টাকা কর ফাঁকির অভিযোগের-শীর্ষে চিকিৎসকরা ভালোবাসায় সংসার টেকে , অবিশ্বাসে ভাঙ্গে ;দায় কার? হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫২ লালমনিরহাটে যাওয়ার পথে বাসেই সন্তানের জন্ম, শিশুর আজীবন ফ্রি যাতায়াতের ঘোষণা, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সিরাজপুরে আনন্দ মিছিল-অনুষ্ঠিত, বর্তমান বাংলাদেশে প্রায় প্রতিটি পেশাই আজ দুর্নীতি যুক্ত, কোম্পানীগঞ্জে মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণে ৭৫১ কোটি ৭৭ লাখ টাকার প্রকল্প অনুমোদন, দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে, কোম্পানীগঞ্জের রাজনীতিতে তিন দশকের পথচলায় যুবনেতা জাহিদুর রহমান রাজন, কলেজ পর্যায়ে অভিভাবকদের সচেতনতা ও সঠিক দিকনির্দেশনা জরুরি:

মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে বেগমগঞ্জে আলোচনা সভা ও শপথ,

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক |চ্যানেল উই ফর ইউ,

নোয়াখালীর বেগমগঞ্জে মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে আলোচনা সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কায়েসুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সার্কেল নোয়াখালীর আ.ন.ম. ইমরান খান।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর গ্যাংয়ের বিস্তার রোধ ও মাদক প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে প্রধান অতিথির কাছে প্রশ্ন করেন। পুলিশ সুপার শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি এসব সমস্যা মোকাবিলায় বাস্তবভিত্তিক পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন মাদকাসক্তি, কিশোর অপরাধ, ইভটিজিং ও বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরেন। এসব সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনীসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি শিক্ষার্থীদের স্মার্টফোনের অপব্যবহার ও আসক্তি থেকে দূরে থাকার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ, সত্যবাদিতা, মানবতা ও দেশপ্রেম ধারণ করার আহ্বান জানান। একই সঙ্গে ভালো কাজের প্রতি নিজেদের উৎসাহিত করার পরামর্শ দেন।

পরে পুলিশ সুপার শিক্ষার্থীদের মাদক, বাল্যবিবাহ, স্মার্টফোনের অপব্যবহার ও আসক্তি পরিহার এবং অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়ে শপথ পাঠ করান।

শপথ গ্রহণ শেষে শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ ও স্মার্টফোন আসক্তির বিরুদ্ধে প্রতীকী লাল কার্ড এবং সত্যবাদিতা, মানবতা ও দেশপ্রেমের পক্ষে সবুজ কার্ড প্রদর্শন করেন।

আলোচনা সভায় মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং ও বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং এসব অপরাধ প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অপরাধমুক্ত ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে শিক্ষার্থীদের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে সচেতন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লাল সবুজ উন্নয়ন সংঘের সভাপতি কাউসার আলম সোহেল।

এসময় বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুজ্জামান, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, আয়োজক সংগঠনের সদস্য, সাংবাদিক, পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট