1. info@www.channelweforyou24.com : CHANNEL WE FOR YOU 24 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার বছরে হাজার কোটি টাকা কর ফাঁকির অভিযোগের-শীর্ষে চিকিৎসকরা ভালোবাসায় সংসার টেকে , অবিশ্বাসে ভাঙ্গে ;দায় কার? হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫২ লালমনিরহাটে যাওয়ার পথে বাসেই সন্তানের জন্ম, শিশুর আজীবন ফ্রি যাতায়াতের ঘোষণা, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সিরাজপুরে আনন্দ মিছিল-অনুষ্ঠিত, বর্তমান বাংলাদেশে প্রায় প্রতিটি পেশাই আজ দুর্নীতি যুক্ত, কোম্পানীগঞ্জে মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণে ৭৫১ কোটি ৭৭ লাখ টাকার প্রকল্প অনুমোদন, দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে, কোম্পানীগঞ্জের রাজনীতিতে তিন দশকের পথচলায় যুবনেতা জাহিদুর রহমান রাজন, কলেজ পর্যায়ে অভিভাবকদের সচেতনতা ও সঠিক দিকনির্দেশনা জরুরি:

ডেঙ্গুতে মারা গেলেন সাবেক নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা শিবির সভাপতি মনিরুল ইসলাম বকুল,

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক |চ্যানেল উই ফর ইউ,

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মনিরুল ইসলাম বকুল ইন্তেকাল করেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে সাইয়্যেদুল ইসলাম।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে অসুস্থ থাকার পর ডেঙ্গুতে আক্রান্ত মনিরুল ইসলাম বকুলকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

মনিরুল ইসলাম বকুল নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের বাসিন্দা। ছাত্রজীবনে তিনি নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

ছাত্রজীবনের পর কর্মজীবনেও তিনি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। দীর্ঘদিন একটি মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। স্থানীয়ভাবে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার কারণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

জানাজা ও দাফন-

পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর কাকরাইলে মনিরুল ইসলাম বকুলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা কোম্পানীগঞ্জের উদ্দেশে রওনা হন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ নিজ বাড়ি চরপার্বতী ইউনিয়নে নিয়ে যাওয়া হয়। সেখানে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

শোকের ছায়া-

মনিরুল ইসলাম বকুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর নোয়াখালীর কোম্পানীগঞ্জসহ জেলার বিভিন্ন এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতাকর্মীরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার বলেন, ‘মনিরুল ইসলাম বকুল ছিলেন একজন সৎ, আদর্শবান ও নিবেদিতপ্রাণ ইসলামী আন্দোলনের কর্মী। ছাত্রজীবন থেকেই তিনি দ্বীনের খেদমত, সমাজসেবা এবং মানুষ গড়ার কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এসব কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।’

এদিকে মনিরুল ইসলাম বকুলের মৃত্যুতে শোক জানিয়েছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলাম।

তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট