1. info@www.channelweforyou24.com : CHANNEL WE FOR YOU 24 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সহিংসতায় উসকানি ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে, অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ জরুরি রোহিঙ্গা গণহত্যার রায়: এবার বাংলাদেশের করণীয় কী? দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি নোয়াখালীর কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি: অগ্রগতি জানতে বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি শ্যামনগরে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা, তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভর্তি পরীক্ষা স্থগিত: হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক

২৪ ঘণ্টায় ডেঙ্গু ও হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩ হাজারের বেশি

  • প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
চ্যানেল উই ফর ইউ,

দেশে ডেঙ্গু ও হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ দুই রোগে মোট ৭ জনের প্রাণহানি ঘটেছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৫৮ জন এবং হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ৫০৯ জনের।

সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫০২ জনে।

একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৫৮ জন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬৭৩ জন, চট্টগ্রামে ২৫১ জন, খুলনায় ২০১ জন, রাজশাহী ও বরিশালে ১৪৫ জন করে, রংপুরে ৭১ জন, ময়মনসিংহে ৬১ জন এবং সিলেটে ১১ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ১০৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৯৮৮ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৬১৭ জন।

অন্যদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের (আইসিআর) বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫০৯ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে পরীক্ষাগারে ১৭৩ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে।

এ সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চারজন। এর মধ্যে ঢাকা বিভাগ ও ঢাকা জেলায় দুজনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় পরীক্ষাগারে হাম নিশ্চিত হওয়া কোনো রোগীর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞপ্তির তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে ২ লাখ ৪৯ হাজার ৫৬৯ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। পরীক্ষাগারে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৫ হাজার ৪৪২ জনের শরীরে।

এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২২ হাজার ৯৪৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ১৩ হাজার ৮৭০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, পরীক্ষাগারে হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছেন ১০৫ জন।

ডেঙ্গু ও হামের সংক্রমণ এবং মৃত্যুর এই পরিসংখ্যান জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট