1. info@www.channelweforyou24.com : CHANNEL WE FOR YOU 24 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার বছরে হাজার কোটি টাকা কর ফাঁকির অভিযোগের-শীর্ষে চিকিৎসকরা ভালোবাসায় সংসার টেকে , অবিশ্বাসে ভাঙ্গে ;দায় কার? হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫২ লালমনিরহাটে যাওয়ার পথে বাসেই সন্তানের জন্ম, শিশুর আজীবন ফ্রি যাতায়াতের ঘোষণা, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সিরাজপুরে আনন্দ মিছিল-অনুষ্ঠিত, বর্তমান বাংলাদেশে প্রায় প্রতিটি পেশাই আজ দুর্নীতি যুক্ত, কোম্পানীগঞ্জে মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণে ৭৫১ কোটি ৭৭ লাখ টাকার প্রকল্প অনুমোদন, দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে, কোম্পানীগঞ্জের রাজনীতিতে তিন দশকের পথচলায় যুবনেতা জাহিদুর রহমান রাজন, কলেজ পর্যায়ে অভিভাবকদের সচেতনতা ও সঠিক দিকনির্দেশনা জরুরি:

পবিত্র মক্কায় হামলার শঙ্কা, সৌদি কর্তৃপক্ষের সতর্কতা জারি

  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক |চ্যানেল উই ফর ইউ,

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের চলমান উত্তেজনার মধ্যে পবিত্র নগরী মক্কায় সম্ভাব্য হামলার আশঙ্কায় বিরল সতর্কতা জারি করেছিল সৌদি কর্তৃপক্ষ। তবে সতর্কতা জারির কিছুক্ষণ পরই তা প্রত্যাহার করে নেওয়া হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সৌদি কর্তৃপক্ষ এই সতর্কতা জারি করে। মক্কার পাশাপাশি জেদ্দা ও তাইফ শহরেও সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করা হয়েছিল।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর পবিত্র নগরী মক্কায় এ ধরনের সতর্কতা জারির ঘটনা এবারই প্রথম। মক্কাতেই অবস্থিত ইসলামের সবচেয়ে পবিত্র স্থান পবিত্র কাবা শরিফ।

এদিকে হুথিরা দাবি করেছে, গত পাঁচ দিনে তাদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে সৌদি আরব তিন শতাধিক বিমান হামলা চালিয়েছে। সোমবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে গোষ্ঠীটি দাবি করে, এসব হামলায় এফ-১৫ ও ইউরোফাইটার টাইফুনসহ বিভিন্ন ধরনের যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে।

গত দুই সপ্তাহে হুথি ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে দুই পক্ষের মধ্যে আবারও পূর্ণমাত্রার সামরিক সংঘাত শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ইয়েমেনে ২০১৪ সালে সরকারবিরোধী আন্দোলন থেকে গৃহযুদ্ধ শুরু হয়। ওই সময় হুথিরা রাজধানী সানাসহ দেশটির বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে হুথিদের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে অভিযান শুরু করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট