
নিউজ ডেস্ক |চ্যানেল উই ফর ইউ,
স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই ফর ইউ’-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. ইব্রাহীম সায়েমের সঙ্গে ঢাকা ইউনিট ও ঢাকায় অবস্থানরত সংগঠনের বিভিন্ন কমিটির দায়িত্বশীলদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মৌচাক এলাকার একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উই ফর ইউ ঢাকা ইউনিটের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনটির গণমাধ্যমভিত্তিক প্ল্যাটফর্ম ‘চ্যানেল উই ফর ইউ’-এর কার্যক্রম বেগবান করা এবং ‘উই ফর ইউ ইয়ুথ ফাউন্ডেশন’-এর চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এছাড়া সংগঠনের সেবামূলক কার্যক্রমকে আরও সহজ, আধুনিক ও কার্যকর করতে নিজস্ব মোবাইল অ্যাপস ও ওয়েবসাইট তৈরির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ডিসেম্বরের মধ্যে উই ফর ইউ-এর নতুন কমিটি গঠন নিয়েও সভায় আলোচনা হয়।
এ সময় সংগঠনের চলমান কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে উপস্থিত দায়িত্বশীলরা নিজেদের মতামত তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন উই ফর ইউ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাকির হোসেন ও আবদুল্লাহ আল মামুন, দাতা সদস্য মজনু আহমেদ, ঢাকা ইউনিটের সভাপতি আল আমিন বাপ্পি ও সাধারণ সম্পাদক হাসান রাজা, নারায়ণগঞ্জ ইউনিটের সভাপতি এস আই রাসেল, অ্যাডভোকেট মুহি শামীম, সাংবাদিক শাহাদাত হোসেন নিশাতসহ সংগঠনের বিভিন্ন ইউনিট ও কমিটির অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, গণমাধ্যমের পরিসর বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর সেবামূলক কার্যক্রম চালু এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের মাধ্যমে উই ফর ইউ-এর কার্যক্রমকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।