1. info@www.channelweforyou24.com : CHANNEL WE FOR YOU 24 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সহিংসতায় উসকানি ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে, অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ জরুরি রোহিঙ্গা গণহত্যার রায়: এবার বাংলাদেশের করণীয় কী? দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি নোয়াখালীর কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি: অগ্রগতি জানতে বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি শ্যামনগরে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা, তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভর্তি পরীক্ষা স্থগিত: হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক

৯ দিনে সারা দেশে ৪৫ পরিবহনে আগুন, ৫১ স্থানে ককটেল বিস্ফোরণ: পুলিশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
চ্যানেল উই ফর ইউ,

চলতি মাসের ৭ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত নয় দিনে সারা দেশে ৪৫টি পরিবহনে অগ্নিসংযোগ এবং ৫১টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২১টি মামলা দায়ের করা হয়েছে এবং এখন পর্যন্ত ৫৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ সদর দপ্তরের সর্বশেষ পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, নয় দিনের এসব নাশকতামূলক কর্মকাণ্ডে একটি পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পুলিশের দুটি স্থাপনাতেও হামলার ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় আর্থিক ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

পরিসংখ্যান অনুযায়ী, সময়ের সঙ্গে সঙ্গে নাশকতার ঘটনা বেড়েছে। এর আগে ৭ থেকে ৯ নভেম্বর পর্যন্ত প্রথম তিন দিনে দেশের ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ১৯টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তখন এসব ঘটনায় ১১টি মামলা দায়ের এবং ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তী ছয় দিনে বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা আরও বেড়েছে।

রাজধানী ঢাকায় স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে ককটেল বিস্ফোরণের ঘটনা বিশেষ উদ্বেগ সৃষ্টি করেছে। গত ৮ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসি, প্রশাসনিক ভবন, উপাচার্যের বাসভবনসংলগ্ন এলাকা এবং মুক্তি ও গণতন্ত্র তোরণের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ছাড়া রাজধানীর মালিবাগে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ের সামনে এবং বিভিন্ন থানা ও সরকারি স্থাপনার আশপাশেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে ১ নভেম্বর থেকে রাজধানীতে অন্তত ১৫টি ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।

এদিকে, ক্রমবর্ধমান নাশকতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। দেশের সব জেলার পুলিশ সুপারদের (এসপি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

গত ১০ নভেম্বর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির দেশের ৬৪ জেলার পুলিশ সুপার ও সব রেঞ্জের ডিআইজিদের সঙ্গে জরুরি বৈঠক করেন। বৈঠকে নাশকতাকারীদের দ্রুত গ্রেপ্তার, রাতের টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়।

পাশাপাশি ঝুঁকিপূর্ণ বিবেচনায় গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, নাশকতার প্রতিটি ঘটনার তদন্ত, জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট