1. info@www.channelweforyou24.com : CHANNEL WE FOR YOU 24 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার বছরে হাজার কোটি টাকা কর ফাঁকির অভিযোগের-শীর্ষে চিকিৎসকরা ভালোবাসায় সংসার টেকে , অবিশ্বাসে ভাঙ্গে ;দায় কার? হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫২ লালমনিরহাটে যাওয়ার পথে বাসেই সন্তানের জন্ম, শিশুর আজীবন ফ্রি যাতায়াতের ঘোষণা, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সিরাজপুরে আনন্দ মিছিল-অনুষ্ঠিত, বর্তমান বাংলাদেশে প্রায় প্রতিটি পেশাই আজ দুর্নীতি যুক্ত, কোম্পানীগঞ্জে মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণে ৭৫১ কোটি ৭৭ লাখ টাকার প্রকল্প অনুমোদন, দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে, কোম্পানীগঞ্জের রাজনীতিতে তিন দশকের পথচলায় যুবনেতা জাহিদুর রহমান রাজন, কলেজ পর্যায়ে অভিভাবকদের সচেতনতা ও সঠিক দিকনির্দেশনা জরুরি:

মালয়েশিয়ায় অভিযানে ২৪৫ বাংলাদেশিসহ ৫২৮ অভিবাসী আটক

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেক্স- উই ফর ইউ

মালয়েশিয়ার বিভিন্ন স্থানে একযোগে পরিচালিত অভিবাসনবিরোধী অভিযানে ২৪৫ বাংলাদেশিসহ ৫২৮ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

২৫ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত দেশটির আটটি নির্মাণস্থানে ‘অপস সাসার’ নামে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। অভিযানে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ, জাতীয় নিবন্ধন বিভাগ, রয়্যাল মালয়েশিয়ান পুলিশ, জাতীয় মাদকবিরোধী সংস্থা এবং মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির ৪১৪ কর্মকর্তা ও সদস্য অংশ নেন।

মালয়েশিয়ার ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক দাতুক বাসরি ওথমান জানান, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এবং জনসাধারণের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এসব স্থানে অভিযান চালানো হয়। এলাকাগুলোতে অভিবাসীদের উপস্থিতি ও কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, অভিবাসন আইন মেনে চলা নিশ্চিত করা এবং কোনো ধরনের আইন বা বিধি লঙ্ঘন হচ্ছে কি না, তা শনাক্ত করাই অভিযানের মূল উদ্দেশ্য।

অভিযানে মোট ৬৭৮ জনকে যাচাই করা হয়। এর মধ্যে বিভিন্ন অভিবাসন-সংক্রান্ত অপরাধে ৫২৮ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৪৫০ জন পুরুষ ও ৭৯ জন নারী রয়েছেন।

আটকদের মধ্যে ১১৯ জন ইন্দোনেশিয়ার, ২৪৫ জন বাংলাদেশের, ২৩ জন ভারতের, ১০০ জন মিয়ানমারের, ৪ জন নেপালের এবং অন্যান্য দেশের ৩৭ জন নাগরিক রয়েছেন।

অভিযানে বৈধ পরিচয়পত্র বা প্রয়োজনীয় নথি না থাকা, পাসের শর্ত লঙ্ঘন, নির্ধারিত সময়ের বেশি অবস্থান, স্বীকৃত নয় এমন কার্ড ব্যবহারসহ বিভিন্ন অভিবাসন-সংক্রান্ত অনিয়ম শনাক্ত করা হয়েছে।

আটকদের তদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মালয়েশিয়ার বিভিন্ন ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট