1. info@www.channelweforyou24.com : CHANNEL WE FOR YOU 24 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সহিংসতায় উসকানি ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে, অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ জরুরি রোহিঙ্গা গণহত্যার রায়: এবার বাংলাদেশের করণীয় কী? দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি নোয়াখালীর কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি: অগ্রগতি জানতে বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি শ্যামনগরে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা, তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভর্তি পরীক্ষা স্থগিত: হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক

নোয়াখালী ও ফেনীর ১১ কেন্দ্রে ১০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে উদয় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
চ্যানেল উই ফর ইউ,

নোয়াখালী ও ফেনীর ১১টি কেন্দ্রে প্রায় ১০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘উদয় বৃত্তি পরীক্ষা-২০২৬’। ‘স্বপ্ন দেখ বড়, এগিয়ে চল দৃঢ়’ স্লোগানকে সামনে রেখে উদয় এইড ফাউন্ডেশনের উদ্যোগে এ পরীক্ষার আয়োজন করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় একযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সেনবাগ এবং ফেনীর দাগনভূঞা উপজেলার ১১টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। এতে তিন শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে উদয় এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন বলেন, তৃণমূল পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করা এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব, আত্মবিশ্বাস এবং বড় স্বপ্ন দেখার মানসিকতা গড়ে তুলতে কাজ করছে উদয় এইড ফাউন্ডেশন।

তিনি আরও বলেন, ফাউন্ডেশনের কার্যক্রম শুধু বৃত্তি পরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের মেধা ও নেতৃত্বের বিকাশে বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে এসব কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

এদিকে, সন্তানদের নিয়ে পরীক্ষাকেন্দ্রে আসা অভিভাবকেরা এ উদ্যোগের প্রশংসা করেছেন। তাঁদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের অভিজ্ঞতা অর্জনে সহায়ক হবে।

পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরাও নিজেদের মেধা যাচাইয়ের সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেছে। আয়োজকদের আশা, এ উদ্যোগের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট