1. info@www.channelweforyou24.com : CHANNEL WE FOR YOU 24 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সহিংসতায় উসকানি ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে, অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ জরুরি রোহিঙ্গা গণহত্যার রায়: এবার বাংলাদেশের করণীয় কী? দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি নোয়াখালীর কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি: অগ্রগতি জানতে বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি শ্যামনগরে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা, তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভর্তি পরীক্ষা স্থগিত: হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক

দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

  • প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

চ্যানেল উই ফর ইউ,


নিজস্ব প্রতিবেদক:

দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজানোর ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শিক্ষার্থীরা যেন পড়াশোনা শেষ করে যথাযথ কর্মসংস্থানের সুযোগ পান, সে লক্ষ্যেই শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও কর্মমুখী করতে হবে। এমন শিক্ষা নিশ্চিত করতে হবে, যা শিক্ষার্থীদের দক্ষ করে তুলবে এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম করবে।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে ঐতিহ্যবাহী ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাবেক ছাত্র পুনর্মিলনী-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মেলাতে শিক্ষাব্যবস্থাকে আধুনিক প্রযুক্তি, গবেষণা ও নতুন জ্ঞানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশ্বব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এনেছে। তাই এসব প্রযুক্তিকে কীভাবে কার্যকরভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের চিন্তাশীল, সৃজনশীল, নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

ঢাকা কলেজের ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, এ প্রতিষ্ঠান উপমহাদেশের শিক্ষা, রাজনীতি ও প্রশাসনে অসংখ্য মেধাবী ও নেতৃত্বস্থানীয় মানুষ তৈরি করেছে। ১৯৬৩ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত নিজের ঢাকা কলেজে অধ্যয়নের স্মৃতিচারণ করে তিনি বলেন, সে সময় ছাত্ররাজনীতি ও সংগঠন নিষিদ্ধ থাকলেও শিক্ষার্থীরা গোপনে শহীদ মিনারে ফুল দিয়েছেন এবং সংগঠিত হওয়ার চেষ্টা করেছেন।

ঢাকা কলেজের শিক্ষার্থীদের আবাসন ও শিক্ষা-সুবিধার ঘাটতি দূর করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারে যারাই থাকুন না কেন, ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানকে দেশের শ্রেষ্ঠ কলেজ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।

রাষ্ট্রপতি আরও বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের আন্দোলন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামীতেও তারা দেশ ও জাতির নেতৃত্ব দেবেন। একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষিত, নৈতিক ও সৃজনশীল প্রজন্ম তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় শিক্ষকদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের বিবেক, মূল্যবোধ, মুক্তবুদ্ধি ও গবেষণার মানসিকতা গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান, রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আহমেদ কামাল, সংসদ সদস্য ফজলুল হক মিলন ও কামরুজ্জামান রতন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক।

এ ছাড়া উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।

ঢাকা কলেজ ও ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মীর সরাফত আলী সপু। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাজহারুল হক সোহান।

অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট