1. info@www.channelweforyou24.com : CHANNEL WE FOR YOU 24 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার বছরে হাজার কোটি টাকা কর ফাঁকির অভিযোগের-শীর্ষে চিকিৎসকরা ভালোবাসায় সংসার টেকে , অবিশ্বাসে ভাঙ্গে ;দায় কার? হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫২ লালমনিরহাটে যাওয়ার পথে বাসেই সন্তানের জন্ম, শিশুর আজীবন ফ্রি যাতায়াতের ঘোষণা, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সিরাজপুরে আনন্দ মিছিল-অনুষ্ঠিত, বর্তমান বাংলাদেশে প্রায় প্রতিটি পেশাই আজ দুর্নীতি যুক্ত, কোম্পানীগঞ্জে মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণে ৭৫১ কোটি ৭৭ লাখ টাকার প্রকল্প অনুমোদন, দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে, কোম্পানীগঞ্জের রাজনীতিতে তিন দশকের পথচলায় যুবনেতা জাহিদুর রহমান রাজন, কলেজ পর্যায়ে অভিভাবকদের সচেতনতা ও সঠিক দিকনির্দেশনা জরুরি:

  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

রাজবাড়ী প্রতিনিধি–উই ফর ইউ,

ফরিদপুরের সমরিতা হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে প্রায় দেড় কেজি গজ রেখে সেলাই দেওয়ার অভিযোগে চিকিৎসাধীন অবস্থায় কবিকা মণ্ডল নামে এক নারীর মৃত্যুর ঘটনায় রাজবাড়ীতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে নিহত কবিকা মণ্ডলের স্বামী অশান্ত মণ্ডলের সঙ্গে দেখা করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন।

এ ছাড়া মাতৃহারা দেড় মাস বয়সী শিশুটির পূর্ণ ভরণপোষণের দায়িত্ব সরকারের পক্ষ থেকে বহন করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রসূতি মৃত্যুর ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ী চিকিৎসকের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসকের অবহেলার কারণেই কবিকা মণ্ডলের মৃত্যু হয়েছে। অভিযোগ অনুযায়ী, অস্ত্রোপচারের সময় তার পেটে গজ রেখে সেলাই করে দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে দীর্ঘ ৫৩ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

পরিবারের দাবি, এই ৫৩ দিনের চিকিৎসায় প্রায় ২৫ লাখ টাকা ব্যয় হয়েছে। কবিকা মণ্ডলের মৃত্যুতে দেড় মাস বয়সী শিশুসহ তিন সন্তান নিয়ে বিপাকে পড়েছে পরিবারটি।

এ অবস্থায় নিহতের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী পরিবারের সদস্যদের আশ্বস্ত করে বলেন, তদন্তে যার দায় প্রমাণিত হবে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট