1. info@www.channelweforyou24.com : CHANNEL WE FOR YOU 24 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার বছরে হাজার কোটি টাকা কর ফাঁকির অভিযোগের-শীর্ষে চিকিৎসকরা ভালোবাসায় সংসার টেকে , অবিশ্বাসে ভাঙ্গে ;দায় কার? হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫২ লালমনিরহাটে যাওয়ার পথে বাসেই সন্তানের জন্ম, শিশুর আজীবন ফ্রি যাতায়াতের ঘোষণা, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সিরাজপুরে আনন্দ মিছিল-অনুষ্ঠিত, বর্তমান বাংলাদেশে প্রায় প্রতিটি পেশাই আজ দুর্নীতি যুক্ত, কোম্পানীগঞ্জে মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণে ৭৫১ কোটি ৭৭ লাখ টাকার প্রকল্প অনুমোদন, দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে, কোম্পানীগঞ্জের রাজনীতিতে তিন দশকের পথচলায় যুবনেতা জাহিদুর রহমান রাজন, কলেজ পর্যায়ে অভিভাবকদের সচেতনতা ও সঠিক দিকনির্দেশনা জরুরি:

গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক |চ্যানেল উই ফর ইউ,

জাতীয় মানবাধিকার কমিশনকে নির্দিষ্ট শর্তে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়ার বিধান রেখে জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ সংশোধনের সুপারিশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

কমিটির যাচাই-বাছাই শেষে বিলটির পাঁচটি জায়গায় সংশোধনী আনা হয়েছে। সংশোধিত বিলটি সংসদে পাসের সুপারিশ করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এ-সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপনের কথা রয়েছে।

সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, কমিশন কোনো ঘটনা তদন্তের সময় আমলযোগ্য অপরাধ সংঘটনের বিষয় দেখতে পেলে এবং ওই ঘটনায় থানায় মামলা থাকলে, সংশ্লিষ্ট আসামিকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করতে পারবে।

এ ছাড়া কমিশন প্রয়োজন মনে করলে যেকোনো ঘটনার তদন্ত করতে পারবে। তদন্ত শেষে কমিশনের দেওয়া প্রতিবেদন আদালতে সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে।

পূর্বানুমতি ছাড়াই আটককেন্দ্র পরিদর্শন

সংশোধিত বিলে জাতিসংঘের নির্যাতনবিরোধী প্রটোকলের আলোকে জাতীয় প্রতিরোধমূলক ব্যবস্থাপনা ইউনিট (এনপিএম) প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছে।

এই ইউনিট প্রয়োজন অনুযায়ী যেকোনো স্থানে, বিশেষ করে আটককেন্দ্র, হাজতখানা ও সেইফ হোম পরিদর্শন করতে পারবে। এসব পরিদর্শনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতির প্রয়োজন হবে না।

এর আগে খসড়া বিলে এসব স্থান পরিদর্শনের ক্ষেত্রে পূর্বানুমতির বিধান রাখা হয়েছিল। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা দেখা দেয়। পরে সংসদীয় কমিটি যাচাই-বাছাই শেষে ওই বিধানে পরিবর্তন আনার সুপারিশ করে।

কমিশনে নারী ও নৃগোষ্ঠীর প্রতিনিধি রাখার সুপারিশ

জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিয়োগের ক্ষেত্রেও পরিবর্তনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

সংশোধিত প্রস্তাব অনুযায়ী, কমিশনের সদস্য নিয়োগের ক্ষেত্রে অন্তত একজন নারী ও একজন নৃগোষ্ঠীর প্রতিনিধিকে রাখা বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছে।

যেভাবে বিলটি সংসদে

এর আগে গত ২৭ আগস্ট আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ সংসদে উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

ডেপুটি স্পিকার কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। গত ৩০ আগস্ট সংসদীয় কমিটির বৈঠকে বিলটি নিয়ে বিস্তারিত আলোচনা ও যাচাই-বাছাই করা হয়। বৈঠক শেষে প্রয়োজনীয় সংশোধনসহ বিলটি সংসদে পাসের সুপারিশ করা হয়।

নতুন আইনি কাঠামো

জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯ রহিত করে নতুন আইনি কাঠামো তৈরির লক্ষ্যে জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ আনা হয়েছে।

সরকারের ভাষ্য, নতুন আইনের মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশনকে আরও কার্যকর ও স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা এবং মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও প্রতিকারের কাঠামো শক্তিশালী করা হবে।

সংসদীয় কমিটির সুপারিশ অনুযায়ী সংশোধনগুলোসহ বিলটি সংসদে উপস্থাপনের পর এর বিভিন্ন বিধান নিয়ে আলোচনা হবে। এরপর বিলটি পাসের জন্য সংসদে বিবেচনায় আসবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট