1. info@www.channelweforyou24.com : CHANNEL WE FOR YOU 24 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার বছরে হাজার কোটি টাকা কর ফাঁকির অভিযোগের-শীর্ষে চিকিৎসকরা ভালোবাসায় সংসার টেকে , অবিশ্বাসে ভাঙ্গে ;দায় কার? হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫২ লালমনিরহাটে যাওয়ার পথে বাসেই সন্তানের জন্ম, শিশুর আজীবন ফ্রি যাতায়াতের ঘোষণা, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সিরাজপুরে আনন্দ মিছিল-অনুষ্ঠিত, বর্তমান বাংলাদেশে প্রায় প্রতিটি পেশাই আজ দুর্নীতি যুক্ত, কোম্পানীগঞ্জে মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণে ৭৫১ কোটি ৭৭ লাখ টাকার প্রকল্প অনুমোদন, দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে, কোম্পানীগঞ্জের রাজনীতিতে তিন দশকের পথচলায় যুবনেতা জাহিদুর রহমান রাজন, কলেজ পর্যায়ে অভিভাবকদের সচেতনতা ও সঠিক দিকনির্দেশনা জরুরি:

নোয়াখালীতে ইয়াবাসহ যুবক আটক, ছিনিয়ে নিতে গিয়ে স্বজনদের সঙ্গে স্থানীয়দের ধাওয়া-পাল্টাধাওয়া,

  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক |চ্যানেল উই ফর ইউ,

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৫২টি ইয়াবাসহ মো. পিয়াস (৩৫) নামে এক যুবককে আটকের পর তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা ঘিরে স্বজনদের সঙ্গে স্থানীয়দের হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে।

আটক মো. পিয়াস ওই এলাকার আবুল হাশেমের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে এর আগে মাদক আইনে একটি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার রাতে পিয়াস ও রাজু নামে দুই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় কয়েকজন তাদের ধাওয়া করেন। এ সময় রাজু পালিয়ে গেলেও পিয়াসকে স্থানীয়রা আটক করেন।

পরে তাকে রহমত নামে স্থানীয় এক ব্যক্তির দোকানে নিয়ে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৫২টি ইয়াবা উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়। এ সময় স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করে মাদক সংশ্লিষ্ট সহযোগীদের বিষয়ে তথ্য জানার চেষ্টা করেন।

খবর পেয়ে পিয়াসের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় স্থানীয়দের সঙ্গে তাদের হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিয়াসকে হেফাজতে নেয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৫২টি ইয়াবাসহ পিয়াসকে আটক করে।

তিনি জানান, পিয়াসের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা রয়েছে। নতুন করে তাকে আসামি করে রাতে থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাদী হয়ে মাদক আইনে আরও একটি মামলা করেছেন।

ওসি আরও জানান, নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে পিয়াসকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এদিকে, ঘটনায় পালিয়ে যাওয়া রাজুর বিরুদ্ধেও কোম্পানীগঞ্জ থানায় পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি নুরুল হাকিম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট