1. info@www.channelweforyou24.com : CHANNEL WE FOR YOU 24 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সহিংসতায় উসকানি ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে, অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ জরুরি রোহিঙ্গা গণহত্যার রায়: এবার বাংলাদেশের করণীয় কী? দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি নোয়াখালীর কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি: অগ্রগতি জানতে বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি শ্যামনগরে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা, তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভর্তি পরীক্ষা স্থগিত: হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক

বিশ্বজুড়ে চলতি বছর কলেরায় ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
চ্যানেল উই ফর ইউ,

বিশ্বজুড়ে চলতি বছর কলেরায় আক্রান্ত হয়ে ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে প্রায় ৯০ শতাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে আফ্রিকা মহাদেশে। তবে গত বছরের তুলনায় চলতি বছর কলেরায় মৃত্যুর সংখ্যা কমেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সুইজারল্যান্ডের জেনেভায় স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর) সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ডব্লিউএইচওর মহামারিপ্রবণ ব্যাকটেরিয়াজনিত রোগ বিভাগের প্রধান লরেঞ্জো পেজোলি জানান, ২০২৫ সালে বিশ্বজুড়ে কলেরায় প্রায় ৭ হাজার ৯০০ মানুষের মৃত্যু হয়েছিল। ১৯৯৯ সালের পর ২০২৫ সাল ছিল কলেরায় মৃত্যুর দিক থেকে সবচেয়ে ভয়াবহ বছর। অন্যদিকে, চলতি বছরের প্রথম নয় মাসের তথ্য অনুযায়ী, কলেরায় মৃত্যুর সংখ্যা কমলেও এখন পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গত বছর বিশ্বে কলেরায় আক্রান্ত ও মৃত্যুর প্রায় ৯০ শতাংশ ঘটনা ঘটেছে সাতটি দেশে। দেশগুলো হলো বাংলাদেশ, অ্যাঙ্গোলা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, নাইজেরিয়া, দক্ষিণ সুদান, সুদান ও ইয়েমেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে জানিয়েছে, বর্তমান এল নিনো আবহাওয়া পরিস্থিতি কলেরার প্রাদুর্ভাব আরও বাড়িয়ে দিতে পারে। কারণ বন্যা ও পানির সংকট উভয়ই কলেরার বিস্তার ত্বরান্বিত করে।

লরেঞ্জো পেজোলি বলেন, নিরাপদ খাবার পানি ও আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কারণে উচ্চ আয়ের দেশগুলো থেকে অনেক আগেই কলেরা নির্মূল হয়েছে। তবে সহজলভ্য ও সাশ্রয়ী চিকিৎসা থাকা সত্ত্বেও যথাযথ চিকিৎসা না পেলে কলেরা কয়েক ঘণ্টার মধ্যেই প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

তিনি আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টার ফলে আগের বছরের তুলনায় চলতি বছর কিছুটা ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। তবে এ উদ্যোগ যথেষ্ট নয়। ২০৩০ সালের মধ্যে কলেরার সংক্রমণ ৯০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্য অর্জন করতে হলে চলমান প্রচেষ্টা আরও জোরদার করতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০৩০ সালের মধ্যে কলেরাকে জনস্বাস্থ্যের জন্য আর হুমকি হিসেবে না রাখার লক্ষ্য নিয়ে কাজ করছে। এ লক্ষ্য অর্জনে নিরাপদ পানি, উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, টিকাদান ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে সংস্থাটি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট