1. info@www.channelweforyou24.com : CHANNEL WE FOR YOU 24 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সহিংসতায় উসকানি ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে, অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ জরুরি রোহিঙ্গা গণহত্যার রায়: এবার বাংলাদেশের করণীয় কী? দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি নোয়াখালীর কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি: অগ্রগতি জানতে বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি শ্যামনগরে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা, তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভর্তি পরীক্ষা স্থগিত: হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক

শাহজালাল বিমানবন্দরে ১ কোটি ১২ লাখ টাকার স্বর্ণ, স্মার্টফোনসহ বিভিন্ন পণ্য আটক,

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: চ্যানেল উই ফর ইউ,

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক তিনটি অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণের বার, ৩৫টি স্মার্টফোনসহ ১ কোটি ১২ লাখ ৭৬ হাজার ৮৩৪ টাকা মূল্যের বিভিন্ন পণ্য আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

গত ১২ নভেম্বর সংস্থাটির ‘এ’ শিফটের কর্মকর্তারা এসব অভিযান পরিচালনা করেন।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-২১৮ ফ্লাইটে ব্যাংকক থেকে ঢাকায় আসা যাত্রী মো. আবুল হোসেনের ব্যাগেজ তল্লাশি করে ১৭১ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ছাড়া তার ব্যাগেজ থেকে কসমেটিকস, খাদ্যদ্রব্য ও ওষুধ আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৩৫ লাখ ৭০ হাজার টাকা।

অন্যদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৮৯ ফ্লাইটে ব্যাংকক থেকে আসা যাত্রী শাহ আলম আজিজের ব্যাগেজ তল্লাশি করে ৩০০ গ্রাম স্বর্ণের বার, স্যামসাং, অনার ও রিয়েলমি ব্র্যান্ডের ৩৫টি স্মার্টফোন, ৩৬ কেজি সাবান এবং ৬ কেজি ৩৭৫ গ্রাম কসমেটিকস পাওয়া যায়।

ব্যাগেজ সুবিধা অনুযায়ী প্রযোজ্য শুল্ক-কর আদায় ও পাসপোর্টে এন্ট্রি সাপেক্ষে ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে অতিরিক্ত স্বর্ণ ও অন্যান্য পণ্য আটক করা হয়। আটক পণ্যগুলোর আনুমানিক মূল্য ৫৫ লাখ ৩০ হাজার টাকা।

একই ফ্লাইটে আসা আরেক যাত্রী উম্মা হানির ব্যাগেজ তল্লাশি করে ২০০ গ্রাম স্বর্ণের বার ও ৪০ কেজি ৪৮০ গ্রাম সাবান পাওয়া যায়। এ ক্ষেত্রেও ব্যাগেজ সুবিধা অনুযায়ী ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে অবশিষ্ট স্বর্ণ ও অতিরিক্ত পণ্য আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ২১ লাখ ৭৭ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দাদের পর্যবেক্ষণ অনুযায়ী, একাধিক যাত্রীর মাধ্যমে তুলনামূলক কম পরিমাণে স্বর্ণ ও অন্যান্য পণ্য আনার ঘটনা চোরাচালানের কৌশল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। পৃথক চালানে পণ্যের পরিমাণ কম হলেও সম্মিলিতভাবে বড় অঙ্কের রাজস্ব ফাঁকির আশঙ্কা রয়েছে। এর পেছনে সংঘবদ্ধ কোনো চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যাত্রীদের ব্যাগেজের আড়ালে শুল্কযোগ্য পণ্য আনা এবং নির্ধারিত ব্যাগেজ সুবিধার অতিরিক্ত পণ্য বহন ঠেকাতে বিমানবন্দরে নজরদারি জোরদার করা হয়েছে। সরকারি রাজস্ব সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট