1. info@www.channelweforyou24.com : CHANNEL WE FOR YOU 24 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সহিংসতায় উসকানি ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে, অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ জরুরি রোহিঙ্গা গণহত্যার রায়: এবার বাংলাদেশের করণীয় কী? দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি নোয়াখালীর কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি: অগ্রগতি জানতে বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি শ্যামনগরে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা, তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভর্তি পরীক্ষা স্থগিত: হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক

পুলিশের আরও ৬ কর্মকর্তা বরখাস্ত, এএসপি ওবায়দুর রহমান বাধ্যতামূলক অবসরে

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:-চ্যানেল উই ফর ইউ,

পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারসহ ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। কর্মস্থলে অননুমোদিত অনুপস্থিতি, অসদাচরণ ও ফৌজদারি অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই অভিযোগে মোহাম্মদ ওবায়দুর রহমান নামে এক সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী প্রজ্ঞাপনগুলোতে সই করেন।

বরখাস্ত হওয়া ছয় কর্মকর্তা হলেন- সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক উপকমিশনার মো. নাজমুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সারোয়ার কবীর সোহাগ ও মো. আরিফুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম ও রুবাইয়াত জামান।

অন্যদিকে, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত এএসপি মোহাম্মদ ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রলয় কুমার জোয়ারদার অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) হিসেবে পুলিশ অধিদপ্তরে কর্মরত থাকাকালে ২০২৪ সালের ৬ আগস্ট থেকে অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। একাধিকবার যোগাযোগ ও নোটিশ দেওয়া হলেও তিনি কর্মস্থলে যোগ দেননি। তদন্তে তার বিরুদ্ধে পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৪ সালের ৬ আগস্ট থেকে তার বরখাস্ত কার্যকর করা হয়েছে।

সাবেক ডিএমপির উপকমিশনার মো. নাজমুল ইসলাম বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকাকালে ২০২৫ সালের ১৭ এপ্রিল ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। ২৩ এপ্রিল তার কাজে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আর যোগ দেননি। তদন্তে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৫ সালের ২৩ এপ্রিল থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।

এএসপি মো. সারোয়ার কবীর সোহাগের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ফৌজদারি অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ২০২১ সালের ২৩ আগস্ট তিনি দুই পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে অনুমতি ছাড়াই দিনাজপুরে অভিযোগ অনুসন্ধানে যান। সেখানে লুত্ফর রহমানের বাড়িতে তাকে না পেয়ে তার স্ত্রী জহরা বেগম ও ছেলে জাহাঙ্গীরকে মাইক্রোবাসে তুলে বিভিন্ন স্থানে ঘোরানো হয়। পরে তাদের একটি বাড়িতে আটকে রেখে মোবাইলফোনে টাকা দাবি করা হয়। এ ঘটনায় চিরিরবন্দর থানা পুলিশ তাকে সহযোগীদেরসহ আটক করে। তদন্তে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে।

এএসপি মো. আরিফুজ্জামানের বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ আনা হয়। তিনি ২-এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহে কর্মরত থাকাকালে ২০২৪ সালের ১৩ অক্টোবর চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার অনুমতি নেন। তবে নির্ধারিত হাসপাতালে চিকিৎসা না নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার তথ্য দেন। চিকিৎসার কাগজপত্র জমা দিলেও তিনি কর্মস্থলে যোগ দেননি। তদন্তে ২০২৪ সালের ১৪ অক্টোবর থেকে তার অননুমোদিত অনুপস্থিতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই তারিখ থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম গাইবান্ধার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত থাকাকালে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। ১৮ সেপ্টেম্বর তার কাজে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আর ফেরেননি। তার সরকারি ও ব্যক্তিগত মোবাইলফোন বন্ধ থাকায় কর্তৃপক্ষ যোগাযোগ করতে পারেনি। স্থায়ী ঠিকানায় তিনটি নোটিশ পাঠানো হলেও তিনি কর্মস্থলে যোগ দেননি। তদন্তে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান সুনামগঞ্জের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত থাকাকালে ২০২৫ সালের ৩০ জানুয়ারি থেকে অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। অনুপস্থিত থাকাকালে তিনি হোয়াটসঅ্যাপে এক পুলিশ পরিদর্শককে তার দায়িত্ব বুঝে নিতে এবং তাকে অসুস্থ হিসেবে দেখাতে বলেন। পরে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইলফোন বন্ধ পাওয়া যায়। তদন্তে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৫ সালের ৩০ জানুয়ারি থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।

এদিকে, এএসপি মোহাম্মদ ওবায়দুর রহমান ২০১৭ সালের ২৯ মে থেকে অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। একাধিকবার নির্দেশনা দেওয়া হলেও তিনি কাজে যোগ দেননি। দীর্ঘদিনের অনুপস্থিতি ও অসদাচরণের অভিযোগে বিভাগীয় তদন্তের পর তাকে বরখাস্তের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পরে অভিযোগের গুরুত্ব বিবেচনায় শাস্তি পরিবর্তন করে বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট