1. info@www.channelweforyou24.com : CHANNEL WE FOR YOU 24 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার বছরে হাজার কোটি টাকা কর ফাঁকির অভিযোগের-শীর্ষে চিকিৎসকরা ভালোবাসায় সংসার টেকে , অবিশ্বাসে ভাঙ্গে ;দায় কার? হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫২ লালমনিরহাটে যাওয়ার পথে বাসেই সন্তানের জন্ম, শিশুর আজীবন ফ্রি যাতায়াতের ঘোষণা, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সিরাজপুরে আনন্দ মিছিল-অনুষ্ঠিত, বর্তমান বাংলাদেশে প্রায় প্রতিটি পেশাই আজ দুর্নীতি যুক্ত, কোম্পানীগঞ্জে মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণে ৭৫১ কোটি ৭৭ লাখ টাকার প্রকল্প অনুমোদন, দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে, কোম্পানীগঞ্জের রাজনীতিতে তিন দশকের পথচলায় যুবনেতা জাহিদুর রহমান রাজন, কলেজ পর্যায়ে অভিভাবকদের সচেতনতা ও সঠিক দিকনির্দেশনা জরুরি:

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

চ্যানেল উই ফর ইউ –প্রতিবেদক,

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে ফেনী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রোববার (৩০ আগস্ট) দুপুরে ফেনী জেলা প্রশাসক মনিরা হকের হাতে এ স্মারকলিপি তুলে দেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ, ফেনী জেলা শাখার নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে বৃহত্তর নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের ঐতিহাসিক, ভৌগোলিক, অর্থনৈতিক ও প্রশাসনিক গুরুত্ব বিবেচনায় নিয়ে ‘নোয়াখালী’ নামে দ্রুত বিভাগ ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানানো হয়।

নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ বলেন, বৃহত্তর নোয়াখালীর মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা নোয়াখালী বিভাগ। নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরকে নিয়ে প্রস্তাবিত এ বিভাগ বাস্তবায়িত হলে প্রশাসনিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে।

তারা বলেন, ফেনী দেশের গুরুত্বপূর্ণ ও অর্থনৈতিকভাবে সম্ভাবনাময় একটি জেলা। বৃহত্তর নোয়াখালীর তিন জেলার মানুষের মধ্যে দীর্ঘদিনের পারস্পরিক যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক বন্ধন রয়েছে। তাই জনগণের যৌক্তিক দাবি বিবেচনায় নিয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংবাদিক সাইফুর রহমান রাসেল, ফেনী জেলা শাখার সভাপতি ও জিয়া সাংস্কৃতিক সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আফসার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন আলমগীর, সদস্য আবু সুফিয়ান, নাজনুল হাসান, দেলোয়ার হোসেন লিটন, মোহাম্মদ সৈকত, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের নির্বাহী সদস্য খালিদ হাসান মিরাজ, মাইন উদ্দিন রানাসহ ফেনীর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের দাবি নয়; এটি বৃহত্তর নোয়াখালীর সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও প্রশাসনিক উন্নয়নের যৌক্তিক দাবি। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে এ দাবি আদায়ে আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানো ফেনীবাসীর এ স্মারকলিপি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং নোয়াখালী বিভাগ বাস্তবায়নে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট