1. info@www.channelweforyou24.com : CHANNEL WE FOR YOU 24 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার বছরে হাজার কোটি টাকা কর ফাঁকির অভিযোগের-শীর্ষে চিকিৎসকরা ভালোবাসায় সংসার টেকে , অবিশ্বাসে ভাঙ্গে ;দায় কার? হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫২ লালমনিরহাটে যাওয়ার পথে বাসেই সন্তানের জন্ম, শিশুর আজীবন ফ্রি যাতায়াতের ঘোষণা, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সিরাজপুরে আনন্দ মিছিল-অনুষ্ঠিত, বর্তমান বাংলাদেশে প্রায় প্রতিটি পেশাই আজ দুর্নীতি যুক্ত, কোম্পানীগঞ্জে মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণে ৭৫১ কোটি ৭৭ লাখ টাকার প্রকল্প অনুমোদন, দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে, কোম্পানীগঞ্জের রাজনীতিতে তিন দশকের পথচলায় যুবনেতা জাহিদুর রহমান রাজন, কলেজ পর্যায়ে অভিভাবকদের সচেতনতা ও সঠিক দিকনির্দেশনা জরুরি:

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কার্যক্রমে ‘উই ফর ইউ’

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪৯ বার পড়া হয়েছে

মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সচেতনতামূলক পোস্টার স্থাপন করেছে ‘উই ফর ইউ’

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই ফর ইউ’।

‘আতঙ্ক নয়, চাই সচেতনতা ও প্রতিরোধ-প্রতিকার’ এই বার্তাকে সামনে রেখে সংগঠনটির উদ্যোগে রাজধানীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ স্থানে ডেঙ্গু সচেতনতামূলক পোস্টার স্থাপন করা হচ্ছে।
বাংলাদেশে ডেঙ্গু একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে এডিস মশার বিস্তারের কারণে ডেঙ্গু আক্রান্তের ঝুঁকি বেড়ে যায়। তাই চিকিৎসার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সচেতনতামূলক পোস্টারে ডেঙ্গুর বিভিন্ন লক্ষণ, জ্বর হলে করণীয়, সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসসহ নানা প্রতিরোধমূলক তথ্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি জ্বরকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এরই ধারাবাহিকতায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ডেঙ্গু সচেতনতামূলক পোস্টার স্থাপন করেছে ‘উই ফর ইউ’। এ সময় সংগঠনটির ঢাকা ইউনিটের সভাপতি মো. আল আমিন বাপ্পি নিজ হাতে হাসপাতাল প্রাঙ্গণে পোস্টার স্থাপন করেন।
হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ স্থানে সচেতনতামূলক পোস্টার স্থাপনের মাধ্যমে রোগী, স্বজন এবং সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

‘উই ফর ইউ’ মনে করে, ডেঙ্গু প্রতিরোধ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একার দায়িত্ব নয়; এটি একটি সম্মিলিত সামাজিক দায়িত্ব। বাড়ি, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, জনসচেতনতা ও সম্মিলিত প্রতিরোধই পারে ডেঙ্গুর প্রকোপ কমাতে। মানুষের পাশে থেকে মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ‘উই ফর ইউ’-এর এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

উই ফর ইউ–একটি মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন
সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত
রেজি. নং: নোয়া-৮২৬/১৬

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট