1. info@www.channelweforyou24.com : CHANNEL WE FOR YOU 24 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সহিংসতায় উসকানি ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে, অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ জরুরি রোহিঙ্গা গণহত্যার রায়: এবার বাংলাদেশের করণীয় কী? দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি নোয়াখালীর কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি: অগ্রগতি জানতে বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি শ্যামনগরে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা, তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভর্তি পরীক্ষা স্থগিত: হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক

৬০০ স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে বসিলার ৪০ ফিট খাল পুনরুদ্ধার, ১২ ঘণ্টায় মেরামত সড়কবাতি

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক |চ্যানেল উই ফর ইউ,

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা ৪০ ফিট খাল পরিষ্কার ও পুনরুদ্ধারে পাঁচ দিনব্যাপী বিশেষ কর্মসূচি পরিচালনা করেছে গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপস বাংলাদেশ। গত ১০ থেকে ১৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলা এ কর্মসূচিতে ৬০০-র বেশি স্বেচ্ছাসেবী, শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও বর্জ্যকর্মী অংশ নেন। একই সঙ্গে উদ্যোগের অংশ হিসেবে এলাকার নষ্ট সড়কবাতি মেরামতের অনুরোধ জানানোর মাত্র ১২ ঘণ্টার মধ্যে সেগুলো সচল করা হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় এবং সিটি ব্যাংক পিএলসির সহায়তায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়। ফুটস্টেপস বাংলাদেশের ‘চলো খাল বাঁচাই’ উদ্যোগের আওতায় এটি পঞ্চম খাল পুনরুদ্ধার কার্যক্রম।

আয়োজকদের তথ্য অনুযায়ী, বছরের পর বছর ধরে বর্জ্য জমে বসিলা ৪০ ফিট খালটির পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল। এতে এলাকায় জলাবদ্ধতা, মশার উপদ্রব ও পরিবেশদূষণের ঝুঁকি বাড়ছিল। খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা, বর্জ্য অপসারণ এবং এলাকাটিকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য। কর্মসূচি চলাকালে প্রতিদিন সংগৃহীত বর্জ্য ডিএনসিসির সহায়তায় সরিয়ে নেওয়া হয়, যাতে সেগুলো পুনরায় খালের পাড়ে জমে পরিবেশ দূষিত করতে না পারে।

খাল পরিষ্কারের পাশাপাশি স্থানীয় পরিবেশের উন্নয়ন ও জনসচেতনতা তৈরিতেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। স্বেচ্ছাসেবীরা এলাকার গুরুত্বপূর্ণ স্থানে ১০টি ডাস্টবিন স্থাপন করেন। এ ছাড়া আশপাশের পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। খালের পাড়ের একটি ক্ষতিগ্রস্ত রেলিং পুনর্নির্মাণ এবং স্থানীয় বাসিন্দাদের বসে বিশ্রাম নেওয়ার জন্য একটি বেঞ্চও স্থাপন করেন আয়োজকেরা।

কর্মসূচি চলাকালে এলাকার নষ্ট সড়কবাতির বিষয়টি ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের নজরে আনেন আয়োজকেরা। তাঁদের কাছে বিষয়টি তুলে ধরার ১২ ঘণ্টার মধ্যে সড়কবাতিগুলো মেরামত করা হয় বলে জানানো হয়েছে।

এ বিষয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, দেশের খাল, নদী ও জলাশয় পুনরুদ্ধারের মাধ্যমে বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য অর্জনে তরুণদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, পরিচ্ছন্ন ও নিরাপদ ঢাকা গড়ে তুলতে ডিএনসিসি যেসব উদ্যোগ বাস্তবায়ন করছে, বসিলা ৪০ ফিট খাল পুনরুদ্ধার কর্মসূচি তারই একটি অংশ।

গো আপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইশতিয়াক উদ্দিন আহমেদ খান বলেন, খাল পুনরুদ্ধারকে জাতীয় এজেন্ডায় গুরুত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ। তরুণেরা একসঙ্গে কাজ করলে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব, এ কর্মসূচি তার প্রমাণ।

তিনি আরও বলেন, একসময় খালটি মাদক বিক্রির স্থান এবং মশা ও ডেঙ্গুর প্রজননক্ষেত্র হিসেবে পরিচিত ছিল বলে স্থানীয়ভাবে অভিযোগ ছিল। খাল পরিষ্কারের পর সেখানে মানুষের চলাচল ও বসার পরিবেশ তৈরি হয়েছে। তাঁর দাবি, মাদক কারবার বন্ধ হয়েছে এবং মশার উপদ্রবও কমেছে।

ইশতিয়াক উদ্দিন আহমেদ খান জানান, খাল পুনরুদ্ধারের কাজ এখানেই শেষ নয়। গো আপ ফাউন্ডেশন স্বেচ্ছাসেবীদের নিয়ে স্থাপিত ডাস্টবিন, রেলিং ও বেঞ্চের দেখভাল করবে এবং নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে। পাশাপাশি ঢাকার অন্যান্য খাল পুনরুদ্ধারেও ডিএনসিসির সঙ্গে সমন্বয় করে কাজ করার পরিকল্পনা রয়েছে তাদের।

আয়োজকেরা জানান, এ উদ্যোগ সফল করতে সহযোগিতার জন্য সিটি ব্যাংক পিএলসি, ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবী, শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও বর্জ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, গো আপ ফাউন্ডেশন বাংলাদেশের একটি অলাভজনক সংগঠন। শিক্ষা, মানবিক সহায়তা, সামাজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের মাধ্যমে তরুণদের ক্ষমতায়ন এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সংগঠনটি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট