1. info@www.channelweforyou24.com : CHANNEL WE FOR YOU 24 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সহিংসতায় উসকানি ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে, অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ জরুরি রোহিঙ্গা গণহত্যার রায়: এবার বাংলাদেশের করণীয় কী? দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি নোয়াখালীর কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি: অগ্রগতি জানতে বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি শ্যামনগরে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা, তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভর্তি পরীক্ষা স্থগিত: হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক

কাজে না ফিরলে আজ থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি পোশাক মালিকদের,

  • প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
চ্যানেল উই ফর ইউ,

পোশাক শ্রমিকরা কাজে যোগ না দিলে আজ রোববার (১৫ নভেম্বর) থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারবেন মালিকরা। এ ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকরা কোনো মজুরি পাবেন না। শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে এমন ঘোষণা দিয়েছে তৈরি পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

শনিবার (১৪ নভেম্বর) ঢাকার উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান। সংবাদ সম্মেলনে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এর আগে সকালে দুই সংগঠনের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে এক হাজারের বেশি পোশাক কারখানার মালিক অংশ নেন। সভায় শিল্পাঞ্চলের চলমান পরিস্থিতি ও উৎপাদন স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয়।

সংবাদ সম্মেলনে মাহমুদ হাসান খান জানান, সাভার, আশুলিয়া ও গাজীপুরের ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। শ্রমিক বিক্ষোভের কারণে আরও ৯২টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। সব মিলিয়ে ১৪৭টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।

তিনি বলেন, রোববার যেসব কারখানায় উৎপাদন চালানো সম্ভব হবে না, সেগুলোও একই ধারায় বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারবেন মালিকরা।

শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধ রাখা হলে শ্রমিকদের মজুরি পাওয়ার সুযোগ থাকে না। ফলে কাজে যোগ না দিলে শ্রমিকরা একদিকে যেমন কর্মসংস্থান ও নিয়মিত আয় থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়বেন, অন্যদিকে উৎপাদন ব্যাহত হওয়ায় শিল্প খাতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এদিকে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন চলছে। এ পরিস্থিতিতে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ডের কার্যক্রম শুরুর পর নতুন মজুরি কাঠামো নির্ধারণ নিয়ে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে আলোচনার সুযোগ তৈরি হয়েছে।

গত সোমবার অনুষ্ঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি মাসিক ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন। আগামীকাল সোমবার বোর্ডের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে মালিকপক্ষ তাদের প্রস্তাব উপস্থাপন করবে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি।

মাহমুদ হাসান খান বলেন, কারখানার ভেতরে একটি মহল ভীতিকর পরিস্থিতি তৈরি করছে। এতে সাধারণ শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজ করতে পারছেন না। এমন পরিস্থিতির মধ্যেও মজুরি বোর্ডে নতুন বেতন কাঠামোর লিখিত প্রস্তাব দেবে মালিকপক্ষ।

সোমবার বেলা ১১টায় রাজধানীর শ্রম ভবনে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় মালিকপক্ষের লিখিত প্রস্তাবের পাশাপাশি শিল্পের বিভিন্ন শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ নিয়ে আলোচনা হবে।

তবে চলমান বিশৃঙ্খলা অব্যাহত থাকলে মজুরি বোর্ডের আলোচনায় মালিকপক্ষ অংশ নেবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান মাহমুদ হাসান খান। ফলে নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া কোন দিকে এগোবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

অন্যদিকে শ্রমিকদের আন্দোলন নিয়ন্ত্রণে সংযমের আহ্বান জানিয়েছে পাঁচটি শ্রমিক সংগঠনের জোট। শুক্রবার আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা বলেন, ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের কার্যক্রম চলছে। এ প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে, এমন কোনো কর্মকাণ্ডে শ্রমিকদের অংশ নেওয়া উচিত নয়।

শ্রমিকদের উসকানি ও অপতৎপরতা থেকে দূরে থাকার পাশাপাশি কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান তাঁরা। তাঁদের মতে, মজুরি বোর্ডকে আলোচনার সুযোগ দেওয়া প্রয়োজন। একই সঙ্গে মালিকদেরও আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পথ খোলা রাখার আহ্বান জানান শ্রমিক নেতারা।

সব মিলিয়ে পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ, কারখানা বন্ধের হুঁশিয়ারি এবং নতুন মজুরি কাঠামো নিয়ে আলোচনা ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এখন মজুরি বোর্ডের বৈঠক ও শ্রমিক-মালিকপক্ষের আলোচনার দিকেই নজর সংশ্লিষ্টদের।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট