1. info@www.channelweforyou24.com : CHANNEL WE FOR YOU 24 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সহিংসতায় উসকানি ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে, অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ জরুরি রোহিঙ্গা গণহত্যার রায়: এবার বাংলাদেশের করণীয় কী? দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি নোয়াখালীর কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি: অগ্রগতি জানতে বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি শ্যামনগরে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা, তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভর্তি পরীক্ষা স্থগিত: হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় রদবদল, চার ডিভিশনে নতুন জিওসি নিয়োগ

  • প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
চ্যানেল উই ফর ইউ,

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তাকে বদলি, পদোন্নতি ও নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) পদেও পরিবর্তন আনা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) পৃথক প্রজ্ঞাপন ও সামরিক আদেশের মাধ্যমে এসব রদবদলের তথ্য জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, আনসারের বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে সেনাবাহিনীর প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিআইপিএসওটি) বা বিপসটের কমান্ড্যান্ট করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিদায়ী কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া সেনাবাহিনীর চারটি পদাতিক ডিভিশনে নতুন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) বা এরিয়া কমান্ডার নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে মেজর জেনারেল সাজেদুর রহমানকে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) থেকে ৭ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। ৭ পদাতিক ডিভিশনের দায়িত্বে থাকা মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসানকে ৫৫ পদাতিক ডিভিশনে বদলি করা হয়েছে।

অন্যদিকে, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. হাফিজুর রহমান এবং ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

এদিকে, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম আব্দুল বাতিন ইমানি এবং ব্রিগেডিয়ার জেনারেল মোজাম্মেল হোসাইনকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর মেজর জেনারেল ইমানিকে ১১ পদাতিক ডিভিশনের এবং মেজর জেনারেল মোজাম্মেলকে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) ব্রিগেডিয়ার জেনারেল রাজু আহমেদকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) সিনিয়র ডিরেক্টরিং স্টাফ (আর্মি) পদে পদায়ন করা হয়েছে।

সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ এসব পদে রদবদল ও পদোন্নতির মাধ্যমে একাধিক শীর্ষ পর্যায়ের দায়িত্বে পরিবর্তন এসেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট